1. live@dainiksangbadshironam.com : দৈনিক সংবাদ শিরোনাম : দৈনিক সংবাদ শিরোনাম
  2. info@www.dainiksangbadshironam.online : দৈনিক সংবাদ শিরোনাম :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চান্দিনায় যৌথবাহিনীর টহল, বিঘ্নসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি: চান্দিনায় সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত আগামী নির্বাচনে চাঁদাবাজ আর দুর্নীতিদেরকে জনগণ বয়কট করবে: মুফতি এহতেশামুল হক কাসেমী কুমিল্লা-৭ চান্দিনায়,আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা চান্দিনায় এফ আর হিউম্যান কেয়ার এর উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বৃত্তি ও সংবর্ধনা চান্দিনায় গ্যাস সিলিন্ডার মজুদ করায় ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুলের বার্ষিক ও বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চান্দিনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আল খিদমাহ ফাউন্ডেশন চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম “দেশ এডিশন”

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি: চান্দিনায় সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি: চান্দিনায় সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত।
চান্দিনা উপজেলা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সমন্বয় সভায় চান্দিনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, ভোটাররা যেন নিরাপদ পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তর একযোগে কাজ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট