1. live@dainiksangbadshironam.com : দৈনিক সংবাদ শিরোনাম : দৈনিক সংবাদ শিরোনাম
  2. info@www.dainiksangbadshironam.online : দৈনিক সংবাদ শিরোনাম :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালিগাঁও ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালিগাঁও ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চাঁদপুর সফর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মালিগাঁও ইউনিয়নবাসীর শুভেচ্ছা চান্দিনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চান্দিনায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন চান্দিনায় ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে চান্দিনায়এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। চান্দিনা পৌর প্রশাসনের পক্ষ থেকে এমপি আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চান্দিনায় যৌথবাহিনীর টহল, বিঘ্নসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি

চান্দিনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আল খিদমাহ ফাউন্ডেশন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

চান্দিনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে
আল খিদমাহ ফাউন্ডেশন
চান্দিনা( উপজেলা) প্রতিনিধি।
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন, আল খিদমাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। উপজেলার সুহিলপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আল খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী চলা এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগ, শিশু ও নারী স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা পরামর্শ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
আল খিদমাহ ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সঙ্গে গ্রামভিত্তিক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সংগঠনটির প্রায় ৫০ জন সদস্য।আল খিদমাহ ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আলী আরশাদ -প্রবাস থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন আল খিদমাহ ফাউন্ডেশন এর
সাধারণ সম্পাদক মোঃ আল আমিন
কোষাধ্যক্ষ মাওঃনাছির উল্লাহ। উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য মোঃ মাছুম বিল্লাহ সহ আরো অনেকে।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট