1. live@dainiksangbadshironam.com : দৈনিক সংবাদ শিরোনাম : দৈনিক সংবাদ শিরোনাম
  2. info@www.dainiksangbadshironam.online : দৈনিক সংবাদ শিরোনাম :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালিগাঁও ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালিগাঁও ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চাঁদপুর সফর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মালিগাঁও ইউনিয়নবাসীর শুভেচ্ছা চান্দিনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চান্দিনায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন চান্দিনায় ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে চান্দিনায়এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। চান্দিনা পৌর প্রশাসনের পক্ষ থেকে এমপি আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চান্দিনায় যৌথবাহিনীর টহল, বিঘ্নসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি

কুমিল্লা-৭ চান্দিনায়,আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪০ বার পড়া হয়েছে

কুমিল্লা-৭ চান্দিনায়,আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়ে ৫শ টাকা দান করেন বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়ক অধ্যক্ষ আবুল কাশেম। এতে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে চান্দিনার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালের অফিস কক্ষে ওই বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেমকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
এর আগে চান্দিনা সেনা বাহিনীর একটি টিম অধ্যক্ষ আবুল কাশেম এর গ্রামের বাড়ি মাধাইয়ার নাওতলায় অভিযান চালায়। ওই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলন করেন অধ্যক্ষ আবুল কাশেম। তিনি বলেন- আমি গত ৮/১০ দিন আগে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এক অসহায় বৃদ্ধাকে চিকিৎসার জন্য ব্যক্তিগত ভাবে ৫শ টাকা সহায়তা করি। ওই ভিডিওকে এডিট করে প্রতিপক্ষের লোকজন প্রশাসনে অভিযোগ করে এবং প্রশাসন কোন যাচাই-বাছাই ছাড়াই আমার বাড়িতে ও আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এদিকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা সেনা বাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়ির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং আমার নেতার নির্বাচনী মাঠে প্রতিপক্ষের প্রভাব দেখানোর উদ্দেশ্যেই এ অভিযান চালানো হয়েছে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর জানান- মূলত সেনা বাহিনীর সদস্যরা অধ্যক্ষ আবুল কাশেম এর অভিযানে গিয়ে আমাকে ফোন করলে আমি সেখানে যাই। অধ্যক্ষ আবুল কাশেম দুস্থ বৃদ্ধাকে সহয়তা করার উদ্দেশ্যে দান করলেও নির্বাচনী প্রচারণায় তা আচরণবিধি লঙ্ঘণ, তাই জরিমানা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট