1. live@dainiksangbadshironam.com : দৈনিক সংবাদ শিরোনাম : দৈনিক সংবাদ শিরোনাম
  2. info@www.dainiksangbadshironam.online : দৈনিক সংবাদ শিরোনাম :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চান্দিনা পৌর প্রশাসনের পক্ষ থেকে এমপি আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চান্দিনায় যৌথবাহিনীর টহল, বিঘ্নসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি: চান্দিনায় সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত আগামী নির্বাচনে চাঁদাবাজ আর দুর্নীতিদেরকে জনগণ বয়কট করবে: মুফতি এহতেশামুল হক কাসেমী কুমিল্লা-৭ চান্দিনায়,আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা চান্দিনায় এফ আর হিউম্যান কেয়ার এর উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বৃত্তি ও সংবর্ধনা চান্দিনায় গ্যাস সিলিন্ডার মজুদ করায় ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুলের বার্ষিক ও বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চান্দিনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আল খিদমাহ ফাউন্ডেশন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চান্দিনায় যৌথবাহিনীর টহল, বিঘ্নসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চান্দিনায় যৌথবাহিনীর টহল, বিঘ্নসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি
নিউজ:
আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভোটারদের নিরাপদে ভোট প্রদানের পরিবেশ প্রস্তুত করতে কুমিল্লার চান্দিনা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) চান্দিনা উপজেলায় যৌথবাহিনীর একটি সম্মিলিত টহল (জয়েন্ট পেট্রোল) পরিচালনা করা হয়। টহলে অগ্রণী ভূমিকা পালন করে চান্দিনা আর্মি ক্যাম্প। এসময় তাদের সঙ্গে অংশগ্রহণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বাহিনীর সদস্যরা।
যৌথ এই টহলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন, সকল ভোটকেন্দ্রকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা এবং বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার কার্যক্রম পরিচালিত হয়। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন সংশ্লিষ্ট যেকোনো অপরাধ কঠোর ও অত্যন্ত শক্তভাবে দমন করা হবে।
এসময় নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টির অপচেষ্টায় জড়িত সকল গোষ্ঠীকে কঠোর হুঁশিয়ারি প্রদান করে যৌথবাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট