
চান্দিনা পৌর প্রশাসনের পক্ষ থেকে এমপি আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার:কুমিল্লার চান্দিনা পৌর প্রশাসনের পক্ষ থেকে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।সোমবার (৯ মার্চ) বিকেলে চান্দিনা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পৌর প্রশাসনের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান, সাবেক কাউন্সিলর হাজী নুরুল ইসলাম মুন্সী, সাবেক যুবদল নেতা ফরহাদ করিম, সাবেক কাউন্সিলর শাহজাহান, জাহাঙ্গীর আলম, নাছির খান ও সাজ্জাদ হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এসময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংসদ সদস্য আতিকুল আলম শাওনের নেতৃত্বে চান্দিনা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। তিনি চান্দিনা পৌরসভাকে আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।