1. live@dainiksangbadshironam.com : দৈনিক সংবাদ শিরোনাম : দৈনিক সংবাদ শিরোনাম
  2. info@www.dainiksangbadshironam.online : দৈনিক সংবাদ শিরোনাম :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালিগাঁও ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালিগাঁও ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চাঁদপুর সফর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মালিগাঁও ইউনিয়নবাসীর শুভেচ্ছা চান্দিনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চান্দিনায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন চান্দিনায় ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে চান্দিনায়এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। চান্দিনা পৌর প্রশাসনের পক্ষ থেকে এমপি আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চান্দিনায় যৌথবাহিনীর টহল, বিঘ্নসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি

চান্দিনায়এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

চান্দিনায়এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
চান্দিনা প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা উপজেলায় মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মাতৃভূমি মডেল গার্লস স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ এপ্রিল)
সকালে মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ আখতার হোসেন। মূল ক্যাম্পাসের প্রিন্সিপাল আল মামুনের সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল মোঃ মোতালিব হোসেন ও মোঃ তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণমালা আইডিয়াল স্কুলের পরিচালক মোস্তাফিজুর রহমান, অভিভাবক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গার্লস ক্যাম্পাসের প্রিন্সিপাল কে.এম.এ.কে মহিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেদোয়ান আহমেদ এবং চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার সাজু।
অনুষ্ঠানে মাতৃভূমি মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন। এ সময় এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট