1. live@dainiksangbadshironam.com : দৈনিক সংবাদ শিরোনাম : দৈনিক সংবাদ শিরোনাম
  2. info@www.dainiksangbadshironam.online : দৈনিক সংবাদ শিরোনাম :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালিগাঁও ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মালিগাঁও ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চাঁদপুর সফর উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মালিগাঁও ইউনিয়নবাসীর শুভেচ্ছা চান্দিনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চান্দিনায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন চান্দিনায় ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে চান্দিনায়এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। চান্দিনা পৌর প্রশাসনের পক্ষ থেকে এমপি আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে চান্দিনায় যৌথবাহিনীর টহল, বিঘ্নসৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি

চান্দিনায় ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

চান্দিনায় ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে

উপজেলা প্রতিনিধি।
সংক্রামক রোগ প্রতিরোধে কুমিল্লার চান্দিনা উপজেলায় ৫৪ হাজারেরও বেশি শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২০ দিনব্যাপী এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা এই টিকার আওতায় আসবে। প্রাক-প্রাথমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতেও এমআর টিকার প্রথম ডোজ প্রদান করা হবে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। একই সঙ্গে উপজেলা পর্যায়ের সুপারভাইজার ও মাঠকর্মীদের জন্য দুই দিনব্যাপী জরুরি এমআর টিকাদান কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল লিমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডা. সুবল চন্দ্র দেবনাথ এবং মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ মহিউদ্দিন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, অসুস্থ শিশুদের এই টিকা দেওয়া যাবে না। বিশেষ করে সর্দি, জ্বর বা কাশি থাকলে টিকাদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে নির্ধারিত সময়ে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট