
চান্দিনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি। চান্দিনা ( কুমিল্লা)
কুমিল্লার চান্দিনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, চান্দিনা পৌর বিএনপির সাবেক সভাপতি এবি এম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, নাইমুল হক ভুইঁয়া সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মানোন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম, জনবল সংকট এবং স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন,
“জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও কার্যকর ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে